Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Sunday, July 13, 2014

ছি তোমাদের ছি !


ছি তোমাদের ছি !

এ কোথাকার সভ্যতা আর
এ কোন জাতির দেশ
মানুষ মারার উল্লাসে যে
বিষায় পরিবেশ ।
শিশুর রক্তে মা ভাসে রোজ
এমন অনাচার       
বিশ্ববাসী দেখবে চেয়ে
কেমন নির্বিকার ?
ঘৃণ্য এমন রাজনীতি, ধিক
কাপুরুষের দল
অস্ত্রে হয়েও শক্তিশালী
ভীরু মনোবল ।
নির্বিচারে মানুষ নিধন
কী পেয়েছে কী
আওয়াজ তুলুক বিশ্ববিবেক
ছি তোমাদের ছি !

Friday, July 11, 2014

অঘুমে প্রভাত



অঘুমে প্রভাত

মুষড়ে গেছে মন
এটি ছিল বিশ্বকাপের
সবচে’ অঘটন ।
সাত এক গোলের হার
এ বড় অপমান ব্রাজিল
ফুটবলে নাম যার ।
এমনওযে হয়
জয় থেকেও বড় হয়ে
দেখা দেয় বিস্ময় !
ব্রাজিল খেলায় নাই
বিশ্বকাপের দু ম্যাচ বাকি
এ জানি সবাই ।
দেশে দেখতাম বিশ্বকাপের
খেলা জেগে রাত
কাল বিকেলের খেলায় পেলাম
অঘুমে প্রভাত ।

ও আল্লাহ ও দয়াময়



ও আল্লাহ ও দয়াময়

ও আল্লাহ ও দয়াময়
লুৎফুর রহমান
ও আল্লাহ ও দয়াময়
মানুষ ক্যান এমন গো হয়?
আমি তো ভাই দুধের শিশু
জানেন আল্লাহ জানে যীশু
ফুল কি আর বারুদ কি যে
বুঝি না তো আমি নিজে
আমায় কেনো মারে ওরা
আল্লাহ কে ভাই একটু ডরা।
ও আল্লাহ ও দয়ামায়
মানবতার এই পরাজয়?
এখন ভাবি আমার দেশে
ঘটছিলো কি যুদ্ধ বেশে
এমন কতো বাচ্চা নারী
করেছিলো আহাজারি
পায় নি কেউ মুক্তি
এই জেনেভা চুক্তি?
ও আল্লাহ ও দয়াময়
মানবতার হয় যেন জয়।