মুনিরাকথা
_____________মুনিরা চৌধুরী
দূরের আসমান ঝাপসা হয়ে আছে
অসীম আসমানে উড়ে যাচ্ছে মেহেকানন্দানদী
নদীর নাভী হতে বের হচ্ছে মেঘ ও কুয়াশা
তবু কি তুমি বলবে- যা পাওয়ার ছিল তা হারিয়ে ফেলেছ!
প্রতিদিন আমার কবরের একটা দুইটা পাথর ঝরে পড়ছে
সময় পেলে কোন এক মাঘী পূর্ণিমার রাতে চলে এসো
পাথরগুলো ঠিক করে যেও।
No comments:
Post a Comment