Friday, July 11, 2014

হৃদয়ের চোখে বৃষ্টির জল


আকাশ বুকে অনন্ত জ্যোৎনা
মায়ামৃগ প্রকৃতির রাত্রি খেয়ালি
মনে বাড়ায় নেশা...
ব্যাকুল করে তোলে হৃদয়...
উদাসীন মন জেগে থাকে রাত্রি,
নির্ঘুম চোখে অস্থির সুখের স্বপ্ন।
উলঙ্গ রাত্রির নিঃশ্বাসে উল্লাস ...
বুকে জেগে উঠে আষাঢ়ের মেঘ
সারা নিশি অশ্রু বিসর্জন
ব্যাথিত হৃদয়ের চোখে বৃষ্টির জল।

No comments:

Post a Comment