Friday, July 11, 2014

রুদ্রাক্ষ/মিলটন রহমান

তুমি
জিহ্বা পায়ে কেটেছো পাঁজর নগর
রেখেছো মথুরাপাখি

জানো কি ঝিনুক
রেখেছি জমা চন্দ্রবোড়া বিষের ছবক
বয়স কেটে কেটে
বয়স কেটে কেটে
পাথর প্রসবনে একদিন সোনারু ভোর হবে

তখন
মিহিগন্ধ কেয়া থেকে চুষে নেব 
উড়ুক্কু সময়ের শোধ
নিরগ্নি উত্তাপ হবো
ঝিনুক
গ্রথিত হবো তোমার ভিতর

No comments:

Post a Comment