Friday, July 11, 2014

গায়েন তোমাকে মনে পড়ে

বেহালায় সুর তুলে  তুমি আনমনে হেঁটে যাও 
আমি দুর থেকে দেখি;
আবক্ষ হুগলীর জলে কোয়াশার ভোরে,
চুরুট মুখে এখনো ল্যাম্পপোস্টে গা হেলিয়ে আছো

কতটা পথ পেরুবে গায়েন?
কতটা স্বপ্নের গলিপথ তোমাকে ধাওয়া করে
কতখানি তুমি বিন্যাস্ত হও
আপন মহিমার কাছে?

সেই তুমি, আজো তেমনি বেহালায় 
সুর তুলে..
ভিক্টোরিয়া মেমোরিয়েল,
পার্ক সার্কাসশ্যামবাজার অথবা হাওড়ায়
নির্বাসিত হও 
গায়েন তোমাকে আজ বড় বেশি মনে পড়ে
বড় বেশি আমি উদাসীন তোমার পানে।

No comments:

Post a Comment