Friday, July 11, 2014

পোষ্টমর্টেম- ২ / ইয়াসমিন মাঝি

কোন প্রশ্ন করো না;
জবাবদিহিতায় কবি বিশ্বাস করে না; বাধ্যও নই!
আমার ঔদ্ধত্যকে তোমরা মূর্খ বলতে পার,
পার বলতে অর্বাচীনও, বল! প্রকারন্তরেও তাই-
তানা হলে এই আমি কি পারি প্রবাস জলাবদ্ধতায় 
ছড়াতে কৃত্রিম রেণুপোনা? যত্রতত্র বিষবীযর্ ছড়িয়ে 
জন্ম দিতে আমার উত্তরাধিকার? 
মানুষের জনারণ্যে মানুষ খুঁজতে খুঁজে পেয়েছি 
গন্ডায় গন্ডায় নামানুষ; জন্তু জানোয়ারের ফসিল!
আজকাল প্রায়শ আমার ভেতর থেকেও বেরিয়ে 
আসে নখদন্ত সমেত লোমস বন মানুষ; 
বেরিয়ে আসে এক একটি আস্ত গরিলা!
আমি কি পারবো, বিবর্তনের ধারা অব্যাহত রেখে 
আমার মধ্যকার নামানুষ গুলোকে মানুষ বানাতে?
আমি পূর্বাপর পুরঁজনের কথা বলছি,
আমি একান্তই আমার কথা বলছি,
আমি আমার দ্বি-মুখী নিতির কথা বলছি-
আমি নিশ্চিত! 
অপরিসীম নিশ্চয়তা নিয়ে ঘোষণা করছি- 
আমার পূবর্ পুরুষ গরিলা!

No comments:

Post a Comment