কবে থেকে মৃত্যুর হিমঘরে পাশ ফিরে
শুয়ে আছ মন! ক্লান্তি কি নেই মৃত্যুর মগজে!
তুমিহীন বিরান ভিটার দখল নিয়েছে বিরহী
এক ঘুঘু, খুদ-কুড়োর বেশী চায় না কিছুই
যেন সে ভগ্নদূত, দেহের সবুজ অরণ্যে বসে
রাত্রিদিন কেবলি কাঁদে
সে নেই
সে নেই
নেই সে
নেই
নেই
শুয়ে আছ মন! ক্লান্তি কি নেই মৃত্যুর মগজে!
তুমিহীন বিরান ভিটার দখল নিয়েছে বিরহী
এক ঘুঘু, খুদ-কুড়োর বেশী চায় না কিছুই
যেন সে ভগ্নদূত, দেহের সবুজ অরণ্যে বসে
রাত্রিদিন কেবলি কাঁদে
সে নেই
সে নেই
নেই সে
নেই
নেই
তার না থাকা থেকে জন্ম নেয়া অশ্রুত
এই সঙ্গীত, আমি স্থাণুর মত বসে শুনি!
এই সঙ্গীত, আমি স্থাণুর মত বসে শুনি!
এইখানে নেই সে, তবুওতো আছে তার পদরেখা
ছিটিয়ে দেই আরো আরো আ-রো খুদ-কুড়া দানা
পাখিকে বলি- আর কোথাও যেওনা বিরহের পাখি
তুমি চলে গেলে আমি শোকহীন, স্মৃতিচিহ্নহীন,
হয়ে যাবো মানুষের মতো একা
ছিটিয়ে দেই আরো আরো আ-রো খুদ-কুড়া দানা
পাখিকে বলি- আর কোথাও যেওনা বিরহের পাখি
তুমি চলে গেলে আমি শোকহীন, স্মৃতিচিহ্নহীন,
হয়ে যাবো মানুষের মতো একা
শেষ স্মৃতিটুকু মুছে দিয়ে অন্য ভিটায়
যেওনা মেলে সর্বগ্রাসী ডানা
যেওনা মেলে সর্বগ্রাসী ডানা
পাখি শুনবে কি আমার মানা?
No comments:
Post a Comment