একদিন আমি সংসার বিতাড়িত হবো
তাই আমার অঙ্গিকার লিপিবদ্ধ থাকুক
কীর্তিমায়ার সুরভিত প্রত্যাশায়।
ঘাসফড়িঙয়ের মমত্ববোধ শিল্পিত হোক
বিধ্বস্ত পৃথিবীর দ্বৈরথ বন্ধনে।
আমাকে আবিষ্কার করবে এমন
প্রতিশ্রুত বোহেমিন পথিক কবে
আর্বিভুত হবে? যখন আমার হাড্ডিসার
গাত্র অবলোকন করবে কীট-পতঙ্গ!
একদিন আমি সংসার বিতাড়িত হবো
মেঘলোকে আমার ক্ষুদ্রকার শরীর
প্রদক্ষিণ হবে..
সরল বিষয় নিয়ে মনস্তাপে আক্রান্ত হবেন
পবন দেবতা আর
ভ্রান্ত পথের সীমানা তৈরি করবে
বিধ্বস্ত আয়োজন।
No comments:
Post a Comment