খোদার কসম লাগে জনক
তুমি আরেকবার ফিরে এসো
একটি বার তুমি এসো বলো
জাগো বাঙালি জাগো-
তুমি দেখবে মৃত্যুকে তোয়াক্কা করে
আবার আমরা যূথবদ্ধ হয়েছি ।
আবার আমরা তৈরি হয়েছি আরেকটি
যুদ্ধের জন্য। যে যুদ্ধের আগ্নেয়াস্ত্র হবে
শুধু মাত্র জয় বাংলা' হুংকার!
খোদার কসম লাগে জনক
তুমি আরেকবার ফিরে এসো
আরেকবার বলো শুধু
এবারের সংগ্রাম
বাঙালি হবার সংগ্রাম
এবারের সংগ্রাম মানুষ হবার সংগ্রাম
আমরা আজো বাঙালি হতে পারিনি
আজো আমরা মানুষ হতে পারিনি!
আমরা শকুন অথবা হায়েনা পুষি
আমরা ছদকায়ে জারিয়া দেই
মানুষ হবার নামে কিন্তু
ছদকায়ে জারিয়া শকুনেরা খায়...!
No comments:
Post a Comment