শীত যতোই বাড়তে লাগলো তোমার ধ্যান হলো ততোই অন্তরিত,
স্বল্পায়ু রাত দৈবক্রমে আয়ুষ্মতি হয়ে দীর্ঘায়ু হলো।
ধোঁয়ার কুন্ডলী আবছা আলোয় অদৃশ্যের অপেক্ষায়,
আভ্যন্তরীন কোলাহলে অনাবিষ্কৃত থাকে সবুজ চায়ের সতেজতা।
এরই ফাঁকে শব্দের বুলেট ; চামড়া ভেদ করে টলতে টলতে মিশে যায় রক্তে।
অতর্কিত আক্রমণে পরাভূত হৃৎপিন্ড।
কুমুদীর শবযাত্রায় সূর্য তখন পশ্চিমে।
No comments:
Post a Comment