আনোয়ারুল ইসলাম অভি
অদৃশ্য বিশ্বাসের আলো হাওয়ায় বড় হই-
একদিন তোমার হিমালয়ে উঠে ছিলাম বলে জানি
যুগল বোধের পাহাড় কত চেতনামোহ।
তারপর আমি মুক্ত হই বোধের গহীনে-
বোধের পাঠশালায় যাই
ভাবনাগুলো দিন খুজেঁ
সময় দেখে ভেতরের মেঘআকাশ।
তোমার চোখে দেখি বলে-
বার বার স্বপ্ন দেখিনা
আলো হাওয়ায় আছো বলে-
স্মৃতিরা ঘুমায়না
সঙ্গ খুজিঁনা
দূ:খ ভাবিনা
এবেলায় মনে চৈতালী বাতাস বয়-
বোধের দখিন দুয়ার খুলে
অরণ্য দেখি
প্রমিতদিন দেখি
দেখি সেই প্রথমদিন
বৃষ্টিঝরা সন্ধ্যামালতিদিন
তোমার হিমালয়ে উঠার প্রথমদিন।
No comments:
Post a Comment